ডিমলায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :

নীলফামারীর ডিমলা উপজেলায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে।

রোববার (১২ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে মেলার শুভ উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য প্রিন্সিপাল মো. আব্দুস সাত্তার এমপি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি তরুণ প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির, ডিমলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মুজিবুর রহমান, বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর জেলার সাংগঠনিক সম্পাদক সাকিল প্রধানসহ অন্যান্যরা।

মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও বিজ্ঞানপ্রেমী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। নতুন নতুন উদ্ভাবন, সৃজনশীল প্রকল্প এবং প্রযুক্তিনির্ভর প্রদর্শনী দর্শনার্থীদের ব্যাপকভাবে আকৃষ্ট করছে।

আয়োজকরা জানান, বিজ্ঞানমনস্ক সমাজ গঠনে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং শিক্ষার্থীদের মধ্যে নতুন কিছু উদ্ভাবনের আগ্রহ সৃষ্টি করবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here