ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :
নীলফামারীর ডিমলা উপজেলা কৃষি বিভাগের আয়োজনে “বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প”-এর আওতায় কৃষকদের মাঝে এলএলপি (লো লিফট পাম্প) সেট ও পাইপ বিতরণ করা হয়েছে।
রোববার (১২ এপ্রিল ২০২৬) সকাল ১০টায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপজেলার ৯টি চর গ্রুপের মোট ২৭০ জন কৃষকের মাঝে ৯টি এলএলপি পাম্প সেট এবং প্রতিটি গ্রুপে ৩০০ মিটার করে পাইপ বিতরণ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্নার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য প্রিন্সিপাল মো. আব্দুস সাত্তার এমপি।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির, ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার, উপজেলা আমীর অধ্যাপক মুজিবুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী প্রধান, এনসিপি নেতা শাকিল প্রধানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, চরাঞ্চলের কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধি এবং সেচ ব্যবস্থার উন্নয়নে এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার নিশ্চিত হলে কৃষিতে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে এবং কৃষকদের জীবনমান উন্নত হবে।
অনুষ্ঠান শেষে কৃষকদের হাতে পাম্প ও পাইপ তুলে দেওয়া হয়।
এই বাংলা/এমএস
টপিক

