মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :
শনিবার (১১ এপ্রিল) বিকেলে উপজেলা অডিটোরিয়ামে মিরসরাই উপজেলা শিক্ষক ফেডারেশনের উদ্যোগে মেধাবৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই আসনের সংসদ সদস্য নুরুল আমিন এমপি। শিক্ষক ফেডারেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এবং তিনজন প্রধান শিক্ষকের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল আউয়াল চৌধুরী, সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন, সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরোয়ার উদ্দিন সেলিম, উপজেলা জামায়াতের আমির মাওলানা নুরুল কবিরসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
অনুষ্ঠানে উপজেলার প্রায় অর্ধশত শিক্ষা প্রতিষ্ঠানের ৬০০ শিক্ষার্থী মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে ২২৫ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। তাদের মাঝে ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়।
এছাড়া নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিন এমপি, ফখরুল ইসলাম খান সিআইপি এবং বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়।
বক্তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ সফলতা কামনা করেন এবং শিক্ষার মানোন্নয়নে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
এই বাংলা/এমএস
টপিক

