দীঘিনালায় আগুনে ৯টি দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় ১৭ লাখ টাকা

খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার পাবলাখালী ইউনিয়নের শান্তিপুর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯টি দোকান পুড়ে গেছে। শনিবার (১১ এপ্রিল ২০২৬) রাত ১২টা ১৫ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি মুদির দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে আশপাশের দোকানগুলোও দাউ দাউ করে জ্বলতে থাকে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস, বিজিবি (৭ বিজিবি) এবং সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অগ্নিকাণ্ডে মোট ৯টি দোকান পুড়ে যায় এবং এতে আনুমানিক ১৭ লাখ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।

ফায়ার সার্ভিসের কর্মচারি পঙ্কজ বড়ুয়া জানান, তাঁরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে পারলেও ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণ করতে পারেননি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান জ্ঞান চাকমা জানিয়েছেন, পাহাড়িদের বৈসাবি উৎসবের মাত্র দুইদিন আগে এই আগুন ক্ষুদে দোকানীদের মনে গভীর ক্ষত তৈরি করেছে। তিন,ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দ্রুত সরকারি সহায়তা প্রদানের দাবি জানিয়েছেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here