কুড়িগ্রাম প্রতিনিধি :
আজ ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস। এমন দিনে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভবনের পলেস্তারা খসে পড়ে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন এক শিশু ও তার বাবা। মঙ্গলবার (০৭ এপ্রিল) সকালে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার বামনের হাট এলাকার মোছাঃ আইরিন বেগম নামের এক রোগীকে দেখতে হাসপাতালে আসেন তার স্বামী ও সন্তান। তারা দ্বিতীয় তলায় উঠামাত্র হঠাৎ করেই ছাদের পলেস্তারা খসে পড়ে। এতে সেখানে উপস্থিত বাবা ও মেয়ে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। হাসপাতালে থাকা রোগী ও স্বজনদের মধ্যে চরম উদ্বেগ দেখা দেয়।
উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ মোঃ তানজিরুল ইসলাম জানান, দ্রুত সময়ের মধ্যে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে নতুন ভবন নির্মাণ করা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
এই বাংলা/এমএস
টপিক

