অবশেষে এলজিইডির দীর্ঘ দিনের জট খুলতে শুরু করেছে

এলজিইডি / প্রতিকী লোগো

নাসরিন আক্তার :

 

জাতীয় দৈনিক এই বাংলা পত্রিকায় নিউজ প্রকাশের পর অবশেষে ১৯৭ জনকে নির্বাহী প্রকৌশলীর চলতি দায়িত্ব প্রদানের মাধ্যমে এলজিইডির দীর্ঘ দিনের জট খুলতে শুরু করেছে। এ বিষয়ে আজ ০২/০৪/২০২৬ তারিখে স্থানীয় সরকার বিভাগ প্রজ্ঞাপন জারী করেছে।

সততা, নিষ্ঠা ও ন্যায় পরায়ন এবং দূরদর্শী সংগঠক মাননীয় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগী এর দিক নির্দেশনায় ১৯৭ জন সিনিয়র সহকারী প্রকৌশলীকে এলজিইডির শূন্য পদে চলতি দায়িত্ব প্রদান করা হয়েছে।

এলজিইডি বাংলাদেশের বৃহত্তম ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান। স্বাধীনতা পর থেকে দেশব্যাপী গ্রামিণ অবকাঠামো উন্নয়নের মাধ্যমে দেশকে যোগাযোগ ব্যবস্থায় শীর্ষে পৌঁছে দিয়েছে।

কিন্তু সাম্প্রতিক সময়ে জনবলের অভাবে এ উন্নয়ন বাধাগ্রস্থ হচ্ছিল। এ বিষয়টি চিন্তা করে বর্তমান সরকার চলতি দায়িত্ব প্রদানের মাধ্যম্যে এলজিইডির চলমান জনবলের সমস্য দূর করার চেষ্টা করছে। দীর্ঘদিন নির্বাহী প্রকৌশলীর কয়েক শত পদ শূন্য থাকলেও নানা জটিলতায় পদোন্নতি দেওয়া যাচ্ছিলনা।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ফ্যাসিস্ট সরকারের পতনের পরও ছাত্রলীগ পন্থী এবং আওয়ামী সরকারের কতিপয় সুবিধাভোগী কোটি কোটি টাকা খরচ করে সব কিছু দখল করে বসে আছে।

এখন ফ্যাসিস্ট সরকারের সময়ে নিয়োগ পাওয়া প্রকল্প পরিচালকদের দ্রুত অপসারণ করে এবং অর্থ লোপাট বন্ধ করলে এলজিইডি পূর্বের ন্যায় দাপটের সাথে সরকারের গৃহীত উন্নয়ন কাজ বাস্তবায়ন করতে সক্ষম হবে।

এবিষয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রী এবং স্থানীয় সরকার বিভাগের, সচিবসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তাগণকে ধন্যবাদ জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here