নওগাঁয় পৈত্রিক জমি দখল ও হামলার অভিযোগ: ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

নওগাঁ প্রতিনিধি :

 

নওগাঁয় পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমি দখল, দোকানপাট ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মোঃ আব্দুল লতিফ ও মোঃ লুৎফর রহমান।

বুধবার (১ এপ্রিল) সকালে নওগাঁ জেলা প্রেসক্লাবে উপস্থিত হয়ে তারা এই অভিযোগ করেন। লিখিত বক্তব্যে আব্দুল লতিফ জানান, নওগাঁর কোমাইগাড়ী মৌজায় তাদের পৈত্রিক সম্পত্তির মধ্য থেকে ৪ শতক জমি অবৈধভাবে দখলের চেষ্টা চালিয়ে আসছে স্থানীয় মোঃ আবু হায়াত মঞ্জু, মোঃ নাছিমসহ একদল ভাড়াটে সন্ত্রাসী। এই জমি নিয়ে আদালতে মামলা (নং- ৩৩/২০০৬ অঃ প্রঃ) চলমান থাকা সত্ত্বেও বিবাদীরা গায়ের জোরে তা দখলের পাঁয়তারা করছে।

অভিযোগ করা হয় যে, গত ২৫ মার্চ সকাল ১০টার দিকে প্রায় ৪০-৫০ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের জমিতে অনাধিকার প্রবেশ করে। তারা সেখানে থাকা দোকানপাট ও টিনের ঘর ভাঙচুর করে এবং নির্মাণাধীন বাড়ির আরসিসি পিলার ভেঙে ফেলে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এসময় প্রায় ৫ লক্ষ টাকার মালামাল লুট করা হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগীরা। বাধা দিতে গেলে সন্ত্রাসীরা রামদা ও হাসুয়া নিয়ে তাদের প্রাণনাশের হুমকি দেয়।

ভুক্তভোগী আব্দুল লতিফ আরও জানান, এই বিষয়ে নওগাঁ সদর থানায় অভিযোগ দিলেও পুলিশ এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি।

এমতাবস্থায় পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। প্রশাসনের ঊর্ধ্বতন মহলের দৃষ্টি আকর্ষণ করে এবং গণমাধ্যমকর্মীদের লেখনীর মাধ্যমে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন তিনি।

এই বাংলা/এমএস

টপিক 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here