গাজীপুর প্রতিনিধি :
গাজীপুর মহানগরের গুরুত্বপূর্ণ চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) সকালে নগরীর তিতাস গেট এলাকায় খালে মাটি কাটার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার।
সারা দেশে অবৈধ দখল ও দূষণে ভরাট হয়ে যাওয়া খাল পুনরুদ্ধার কার্যক্রমের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন জিসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা সোহেল রানা, নির্বাহী প্রকৌশলী আবু হানিফ, উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক) মোঃ আমজাদ হোসেনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
উদ্বোধনী বক্তব্যে প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার বলেন, গাজীপুর মহানগরের আওতায় মোট ১৯টি খাল রয়েছে।
পর্যায়ক্রমে প্রতিটি খাল পুনঃখনন, অবৈধ দখলমুক্তকরণ এবং স্বাভাবিক পানিপ্রবাহ নিশ্চিত করা হবে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
তিনি আরও জানান, প্রায় ৬ কিলোমিটার দীর্ঘ চিলাই খালটি মহানগরের প্রাণকেন্দ্রে অবস্থিত হওয়ায় এটিকে অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার করা হচ্ছে।
তিনি বলেন, আগামী ছয় মাসের মধ্যে খালের দুই পাশে আধুনিক ওয়াকওয়ে নির্মাণ, ফুল ও বিভিন্ন প্রজাতির গাছ রোপণ এবং পরিবেশবান্ধব সৌন্দর্যায়ন করা হবে।
পাশাপাশি আশপাশের কলকারখানা থেকে অপরিশোধিত বর্জ্য যাতে খালে না পড়ে, সে বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
প্রশাসক আরও জানান, খালগুলো পুনরুদ্ধার করা গেলে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা অনেকাংশে কমে আসবে বলে আশা করা হচ্ছে। এ উদ্যোগকে স্বাগত জানিয়ে নগরবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন।
এদিকে একই দিনে প্রশাসক গাজীপুর চৌরাস্তায় ড্রেনে জমে থাকা ময়লা অপসারণ কার্যক্রমের উদ্বোধন করেন। এছাড়াও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক থেকে কড্ডা ডাম্পিং স্টেশনের পশ্চিম পাশে আরসিসি সড়ক নির্মাণ কাজেরও উদ্বোধন করা হয়, যা নগরীর পরিচ্ছন্নতা ও জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন
এই বাংলা/এমএস
টপিক

