ফ্যাসিস্টের দোসররা সক্রিয়: এলজিইডির প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার

চুক্তি ভিত্তিক নিয়োগ প্রাপ্ত প্রধান প্রকৌশলী

নাসরিন আক্তার :

 

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এদেশের একটি বৃহৎ প্রকৌশল ডিপার্টমেন্ট। গ্রামীণ ও নগর অবকাঠামোসহ প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান এর উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের কাজ সরকারের উন্নয়ন কর্মকান্ড বিকেন্দ্রীকরণ নীতিমালার আলোকে বাস্তবায়ন করে।

এই সকল কাজ বাস্তবায়নের জন্য প্রতিটি উপজেলায় উপজেলা প্রকৌশলীর নেতৃত্বে ২৪ জনের একটি প্রকৌশল সেটআপ আছে; এই সকল কাজ সুষ্ঠুভাবে বাস্তবায়ন তদারকি ও নিবিড়ভাবে মনিটরিং করে গুণগতমান নিশ্চিত করার জন্য প্রতি জেলায় নির্বাহী প্রকৌশলী এর নেতৃত্বে প্রকৌশল সেটআপ আছে ; প্রতিটি আঞ্চলিক কার্যালয়ে তত্ত্বাবধায়ক প্রকৌশলী এর নেতৃত্বে প্রকৌশল সেটআপ আছে এবং প্রতিটি বিভাগে অতিরিক্ত প্রধান প্রকৌশলী নেতৃত্বে প্রকৌশল সেটাপ আছে।

সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী গ্রামীণ অবকাঠামোসহ অন্যান্য অবকাঠামোর কাজ সুষ্ঠুভাবে এবং গুণগতমান নিয়ন্ত্রণ করে সুচারুভাবে বাস্তবায়নের জন্য প্রকৌশলী মোঃ আব্দুর রশিদ মিয়াকে গত ২৪ মার্চ ২০২৬ তারিখে এক বৎসরের জন্য এলজিইডির প্রধান প্রকৌশলী পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। মোঃ আব্দুর রশিদ মিয়ার নিজ বাড়ি বগুড়া জেলায়। তিনি ১৯৬৬ সালে জন্মগ্রহণ করেন।

তিনি ১৯৮৮ সালে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং (সিভিল) ডিগ্রী অর্জন করেন ।

রুয়েটে অধ্যায়নকালে তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত ছিলেন বলে অনুসন্ধানে জানা যায়। তিনি ১৯৮৯ সালে এলজিইবিতে সহকারী প্রকৌশলী হিসেবে চাকুরীতে যোগদান করেন।

তিনি ২০১২ সালে নির্বাহী প্রকৌশলী পদে, ২০১৯ সালে তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদে এবং ২০২৩ সালে অতিরিক্ত প্রধান প্রকৌশলী পদে পদোনড়বতি পান।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

দীর্ঘ চাকুরী জীবনে তিনি বিভিন্ন উপজেলায় উপজেলা প্রকৌশলী এবং বিভিনড়ব জেলায় নির্বাহী প্রকৌশলী হিসেবে অত্যন্ত সততা, দক্ষতা, সুনাম ও ন্যায়-নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।

তিনি তত্ত্বাবধায়ক প্রকৌশলী (প্রশাসন ও মানবসম্পদ উন্নয়ন) এবং অতিরিক্ত প্রধান প্রকৌশলী (মানব সম্পদ উন্নয়ন )পদে অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন ।তিনি একজন সৎ ও কর্মঠ কর্মকর্তা হিসেবে সকলের নিকট সুনাম অর্জন করেন।

তিনি ফেব্রুয়ারি ২০২৫ হতে ৩১/৮/২০২৫ পর্যন্ত এলজিইডির প্রধান প্রকৌশলী ছিলেন । তিনি ০১/০৯/২০২৫ তারিখে পিআরএল এ গমন করেন।

তিনি একজন চৌকস কর্মকর্তা । তাঁকে চুক্তিভিত্তিক প্রধান প্রকৌশলী হিসেবে নিয়োগ দেয়ায় এলজিইডি কর্মচাঞ্চল্য ফিরে পাবে এবং দক্ষতা,সততা ও নিষ্ঠার সাথে গ্রামীণ অবকাঠামো এর উন্নয়ন কাজ বাস্তবায়ন সম্ভব হবে বলে উন্নয়ন-সংশ্লিষ্ট দাতাগোষ্টি মনে করেন।

এই নিয়োগ দেয়ায় সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছেন বলে সংশ্লিষ্টরা মনে করেন।

বিশেষ একটি মহল সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন ও নির্বাচনী ইশতেহার বাস্তবায়ণ বাধাগ্রস্থ করার লক্ষ্যে মোঃ আব্দুর রশিদ মিয়ার বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যা, বানোয়াাট ও ভিত্তিহীন তথ্য দিয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলে জানা যায়।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here