বামনা প্রতিনিধি :
গত ২৬/০৩/২০২৬ তারিখ সংবাদদাতা মোঃ হাসেম হাওলাদার(৫৫), পিতা-মোঃ আফেজ উদ্দিন, মাতা-মোসাঃ উরফুল বিবি, সাং-গাবুয়া, ৫নং কাকড়াবুনিয়া ইউনিয়ন, থানা-মির্জাগঞ্জ, জেলা-পটুয়াখালী।
বামনা থানায় আসিয়া জানান যে, তাহার ছেলে ভিকটিম মোঃ মিরাজ(১৮) অনুমান ০৬ মাস পূর্বে বামনা থানাধীন সোনাখালী গ্রামে তাহার খালার বাসায় বেড়াতে আসে।
গত ২৫/০৩/২০২৬ খ্রিঃ সকাল ০৭.০০ ঘটিকার সময় সংবাদদাতার ছেলে মোঃ মিরাজ(১৮) এর খালা বাড়ী হইতে তাহার বাড়ীতে যাওয়ার উদ্দেশ্যে বাহির হয়।
পরবর্তীতে একই তারিখ ০৭.৩০ ঘটিকার সময় সংবাদদাতা ছেলে মিরাজ(১৮) এর ব্যবহৃত মোবাইল নম্বর হইতে ভিকটিমের খালা নেকলেস বেগমের মোবাইল নম্বরে ফোন করে বামনা থানাধীন গাজীরপুল এলাকায় পৌছানোর কথা জানায়।
পরবর্তীতে সংবাদদাতার ছেলে মোঃ মিরাজ(১৮) তাহাদের বাড়ীতে আসে না বা তাহার খালার বাড়ীতেও ফেরৎ যায় নাই মর্মে জানায়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
উক্ত ঘটনায় -২৬/০৩/২০২৬ বামনা থানার নিখোঁজ সাধারন ডায়েরী নং-৯২৬, তারিখ-২৬/০৩/২০২৬ মূলে লিপিবদ্ধ করা হয়। পরবর্তীতে ভিকটিম মোঃ মিরাজ(১৮) এর ব্যবহৃত মোবাইল ফোন মাঝে মাঝে সচল করে ভিকটিমের ভাই মোঃ রিয়াজ মিয়া(৩০) এর নিকট ২,০০,০০০/-(দুই লক্ষ) টাকা মুক্তিপন দাবী করে। দাবীকৃত মুক্তিপনের ২,০০,০০০/-(দুই লক্ষ) টাকা ভিকটিম মোঃ মিরাজ(১৮) এর বিকাশ নম্বরে ০৪(চার) দিনের মধ্যে পাঠাতে হবে মর্মে মোবাইল ফোনে বিভিন্ন সময় হুমকি প্রদান করে। এই ২,০০,০০০/-(দুই লক্ষ) টাকা মুক্তিপন হিসেবে দিতে ব্যর্থ হলে ভিকটিম মোঃ মিরাজ(১৮) কে মেরে ফেলা হবে।
বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ ফারুক হোসেন খান বলেন, অভিযোগ পেয়ে তথ্য প্রযুক্তির সহায়তা এবং গোপন সাংবাদের ভিত্তিতে আমি সংগীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ইং-২৮/০৩/২০২৬ খ্রিঃ তারিখ বরগুনা জেলার বেতাগী থানাধীন ০৭নং সরিষামুড়ি ইউনিয়নের গাবতলী এলাকার অভিযান পরিচালনা করিয়া মোঃ জলিল হাওলাদার এর বসত ঘর হইতে ভিকটিম মোঃ মিরাজ(১৮) ও তাহার সহায়তাকারী মোঃ তুহিন(২২), পিতা-মোঃ জলিল হাওলাদার, সাং-গাবতলী, থানা-বেতাগী, জেলা-বরগুনাদ্বয়কে উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাহারা জানায় যে, ভিকটিম মোঃ মিরাজ(১৮) এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর হইতে ব্যবসা করার উপায় খুঁজতে থাকে।
ব্যবসা করার মত পর্যাপ্ত পুঁজি তাহার কাছে না থাকায় তাহার আত্বিয় মোঃ তুহিন(২২) এর সাথে একত্রিত হইয়া উক্ত অপহরণের মিথ্যা নাটক সাজিয়ে মুক্তিপন বাবদ ২,০০,০০০/-(দুই লক্ষ) টাকা আদায়ের চেষ্টা করে। ভিকটিম মোঃ মিরাজ(১৮) ইচ্ছাকৃত ভাবে অপহরনের নাটক সাজানোর বিষয়টি স্বীকার করে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এই বাংলা/এমএস
টপিক

