সাবেক স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের সঙ্গে ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামালের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক :

 

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল আজ (শনিবার) সাবেক স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ধানমন্ডির বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।

তিনি ফুলের তোড়া ও সম্মাননা ক্রেস্ট উপহার দিয়ে জমির উদ্দিন সরকারের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং দীর্ঘায়ু কামনা করেন।

ডেপুটি স্পীকার বলেন, “আমি আপনার কাছে দোয়া ও আশীর্বাদ নিতে এসেছি। আপনি সংসদের সাবেক স্পিকার এবং ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছিলেন।

আপনার গৌরবোজ্জ্বল ও দূরদর্শী নেতৃত্বের নিদর্শন স্বরূপ আমি সামান্য সম্মাননা উপহার দিচ্ছি।”

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

জমির উদ্দিন সরকার বাংলাদেশের একজন প্রথিতযশা আইনজীবী এবং রাজনীতিবিদ। তিনি ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন ¹।

এসময় জমির উদ্দিন সরকারের পুত্র ব্যারিস্টার মুহাম্মদ নওফেল জমির, সাবেক একান্ত সচিব মোঃ খালেকুজ্জামান সবুজ, ডেপুটি স্পীকারের একান্ত সচিব মোঃ সাইফুল ইসলাম, জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারিসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here