মসজিদের অনুদান তোলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নাটোর প্রতিনিধি :

 

নাটোরের বড়াইগ্রামে একটি মসজিদের সংস্কার কাজের জন্য অনুদান তোলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মসজিদ কমিটির সভাপতিসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

গতকাল শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার জোয়াড়ি ইউনিয়নের কায়েমকোলা গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় পুলিশ রাজিব হোসেন (৩৬) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি কায়েমকোলা গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

আহতদের মধ্যে মসজিদ কমিটির সভাপতি কায়েমকোলা গ্রামের সাহাবউদ্দিন প্রামাণিক (৪০), একই গ্রামের তারেক রহমান (৬২), পলাশ হোসেন (২০), আব্দুল মান্নান (৬৫), রুবেল হোসেন (৩৪), রাকিব হোসেন (২৫), শাকিল আহম্মেদ (৩৫) ও মনিরুল ইসলামকে (৩৫) বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয় চিকিৎসকের কাছে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয়রা বলেন, শুক্রবার জুমার নামাজের আগে কায়েমকোলা সরকারপাড়া জামে মসজিদের পুরোনো টিন পরিবর্তনসহ অন্যান্য সংস্কার কাজের বিষয়ে আলোচনা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এ সময় সবাই স্বেচ্ছায় অনুদান দিতে চাইলেও ওই গ্রামের রাজিব হোসেন এতে বাধা দেন। এ সময় উভয়পক্ষের মধ্যে হট্টগোল হয়।

সন্ধ্যায় নামাজ শেষে বাড়ি ফেরার পথে রাজিব হোসেনের অনুসারী ও মসজিদ কমিটির সভাপতি সাহাবউদ্দিনের অনুসারীদের মধ্যে পুনরায় কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সংঘর্ষে জড়ায় তারা। এতে উভয়পক্ষের ১০ জন আহত হয়েছেন।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালাম জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। একজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here