ঈদের দ্বিতীয় দিনে কিচক বাজারে মসলার বাজার স্থিতিশীল

স্টাফ রিপোর্টার :

 

পবিত্র ঈদুল ফিতরের দ্বিতীয় দিনে বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক বাজারে মসলার বাজারে স্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে।

বাজারে ক্রেতাদের উপস্থিতি তুলনামূলক স্বাভাবিক থাকলেও কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্যে হালকা চাহিদা লক্ষ্য করা গেছে।

রবিবার ২২ মার্চ বিকালে কিচক বাজার ঘুরে দেখা যায়, ঈদের পরদিন হওয়ায় সাধারণ দিনের তুলনায় ক্রেতা কিছুটা কম থাকলেও প্রয়োজনীয় মসলা ও খাদ্যপণ্য কিনতে অনেকেই বাজারে আসছেন। আতব চাল, পেঁয়াজ, মরিচ, আদা ও রসুনসহ কয়েকটি পণ্যের চাহিদা তুলনামূলক বেশি দেখা গেছে।

কিচক বাজারের মসলার ব্যবসায়ী মো. শাহিনুর রহমান শাহিন জানান, ঈদের কারণে অনেকেই বাড়িতে বিভিন্ন ধরনের খাবার প্রস্তুত করেন। ফলে এসব নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা কিছুটা বেড়েছে। তবে বাজারে মসলার দাম মোটামুটি স্বাভাবিক রয়েছে এবং সরবরাহও পর্যাপ্ত আছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

তিনি বলেন, “আজকে মসলা বাজার মোটামুটি স্থিতিশীল আছে। আতব চাল, পেঁয়াজ, মরিচসহ আদা ও রসুনের হালকা চাহিদা দেখা যাচ্ছে। তবে দাম আগের মতোই স্বাভাবিক রয়েছে।”

অন্যদিকে স্থানীয় ক্রেতারা জানান, ঈদের দ্বিতীয় দিনে বাজারে প্রয়োজনীয় পণ্য সহজেই পাওয়া যাচ্ছে। বাজারে অতিরিক্ত ভিড় না থাকায় স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করা যাচ্ছে এবং দামের দিক থেকেও তেমন কোনো অসঙ্গতি দেখা যাচ্ছে না।

বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, ঈদের ছুটি শেষে বাজার পুরোপুরি স্বাভাবিক হলে ক্রেতা উপস্থিতি আরও বাড়বে এবং মসলার বাজারে আগের মতোই বেচাকেনা বৃদ্ধি পাবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here