নেগোসিয়েশনের মাধ্যমে RUTDP প্রকল্পের পরিচালক নিয়োগ!

পরিকল্পনা কমিশনের নীতিমালা (গাইড লাইন) অমান্য, প্রকল্প বাস্তবায়ন অনিশ্চয়তা

এলজিইডি / প্রতিকী লোগো

নাসরিন আক্তার :

 

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর আওতায় রিজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) টির প্রাক্কলিত ব্যয় ৫৯০১.২২ কোটি টাকা যার মধ্যে বিশ্ব ব্যাংক এর সহায়তা ৪২৫৯.৬০ কোটি টাকা (সমপরিমাণ ৪০০ মিলিয়ন US ডলার)।

প্রকল্পটির বিশ্ব ব্যাংক এর সাথে ঋণচুক্তি সম্পাদিত হয় গত ২১ ডিসেম্বর ২০২৪। ঋণচুক্তি কার্যকর হয় গত ২২ জানুয়ারি ২০২৫ইং। প্রকল্পটি ২০২৪-২০৩০ মেয়াদে বাস্তবায়নের লক্ষ্যে গত ৮ জানুয়ারি ২০২৫ইং তারিখে একনেক সভায় অনুমোদিত হয়।

এক বছরের অধিক সময় অতিবাহিত হলেও প্রকল্পের অগ্রগতি শূন্যের কোটায়। প্রকল্পটির বাস্তবায়ন নিয়ে বিশ্ব ব্যাংক হতাশা বাক্ত করেছে বলে জানা যায়।

এই প্রকল্পের অণচুক্তিতে এবং অনুমোদিত ডিপিপিতে বিশ্বব্যাংক সাহায্যপুষ্ঠ অথবা অন্য দাতা সংস্থায় অর্থায়নের নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ব্যাপক অভিজ্ঞতা সম্পন্ন এলজিইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী একজন (Superintending Engineer)কে এই প্রকল্পের প্রকল্প পরিচালক নিয়োগ করতে হবে মর্মে শর্ত উল্লেখ আছে বলে জানা যায়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সূত্রে জানা যায়, এই প্রকল্পের প্রকল্প পরিচালক নিয়োগের জন্য তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ গোলাম ইয়াজদানী-কে প্রস্তাব করা হয় এবং গত গত ১১/০৩/২০২৬ তারিখে স্থানীয় সরকার বিভাগে জরুরী সভা করে তাকে নির্বাচন করা হয়েছে বলেও বলেও জানা যায়। মোঃ গোলাম ইয়াজদানীর জন্য ০১/০১/১৯৬৮ইং।

তিনি চলতি বৎসরে ৩১/১২/২০২৬ইং তারিখে অবসরে যাবেন। অর্থাৎ তার চাকুরী আছে মাত্র ০৭(সাত) মাস। এই অল্প সময়ের জন্য প্রকল্প পরিচালক নিয়োগ করা পরিকল্পনা কমিশনের নীতিমাল্যং গাইড লাইন) সম্পূর্ণ পরিপন্থি। এলজিইডি-তে অনেক তত্ত্বাবধায়ক প্রকৌশনী কর্মরত আছেন যাদের চাকুরী ৩-৪ বছর পর্যন্ত রয়েছে।

তথাপিও কি উদ্দেশ্যে ও কিসের বিনিময়ের মোঃ গোলাম ইয়াজদানীকে প্রকল্প পরিচালক নিয়োগ দেয়া হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট কতৃপক্ষ ক্ষতিয়ে দেখবেন মোঃ গোলাম ইয়াজদানীর দুর্নীতি এবং বাণিজ্য ও অনিয়ম নিয়ে গত ০৫ ১২/১/২০২৬ইং তারিখে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান বরাবরে একটি অভিযোগ করা হয়েছে এবংগত ১৪/১২/২০২৫ তারিখে “দৈনিক এই বাংলা” পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

এছাড়া এলজিইডি-তে বিভিন্ন নিয়োগ, বদলী এবং পদায়ন মোঃ গোলাম ইয়াজদানীর সম্মতি/ইশারা ছাড়া হয় না এমন সংবাদ বিভিন্ন অনলাইন পত্রিকাতেও প্রকাশিত হয়েছে বলে জানা যায়। পরিকল্পনা কমিশনের নীতিমালা ও শর্ত ভঙ্গ করে মাত্র ৭ মাসের জন্য জন্য মোঃ গোলাম ইয়াজদানী-কে RUTDP প্রকল্পের প্রকল্প পরিচালক নিয়োগ দেওয়া মানে প্রকল্পের দুর্নীতি।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here