শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

রাজশাহীতে প্রাননাশের হুমকিসহ ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ রবিবার, ৮ মার্চ, ২০২৬
প্রাণনাশের হুমকির অভিযোগে রাজশাহীতে সংবাদ সম্মেলন কাউন্সিলর পদপ্রার্থী গিয়াস উদ্দিনের / ছবি - এই বাংলা

রাজশাহী প্রতিনিধি :

প্রাণনাশের হুমকিসহ নানা ধরনের হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌরসভার কাউন্সিলর পদপ্রার্থী মো. গিয়াস উদ্দিন। তিনি সাবেক কাউন্সিলর মাসুদ পারভেজ শোভনের বিরুদ্ধে এসব অভিযোগ করেন।

রবিবার (৮ মার্চ) বেলা ১১টায় নওহাটা বাজারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে গিয়াস উদ্দিন অভিযোগ করে বলেন, তিনি বিএনপি পরিবারের সন্তান এবং তার বাবা দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য হিসেবে প্রায় ১৫ বছর চাকরি করেছেন। পরে ঐচ্ছিক অবসর গ্রহণের পর নিজ এলাকায় খেলাধুলার সামগ্রী বিতরণসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রেখেছেন।

তিনি জানান, আগামীতে নওহাটা পৌরসভার কাউন্সিলর পদে বিএনপি মনোনীত প্রার্থী হওয়ার লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

গিয়াস উদ্দিনের অভিযোগ, এসব কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় তার জনপ্রিয়তা বেড়ে যাওয়ায় সাবেক কাউন্সিলর মাসুদ পারভেজ ঈর্ষান্বিত হয়ে তার বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র করছেন। কোনো ষড়যন্ত্রে সফল না হয়ে শেষ পর্যন্ত তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, “এই ধরনের মিথ্যা অভিযোগ, হুমকি ও অপপ্রচার বন্ধ হোক—এটাই আমার চাওয়া। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ভবিষ্যতে এসব বন্ধ না হলে প্রয়োজন হলে আমি তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করব।”

তবে অভিযোগ অস্বীকার করে সাবেক কাউন্সিলর মাসুদ পারভেজ শোভন বলেন, এসব অভিযোগ মনগড়া, মিথ্যা ও ভিত্তিহীন। তিনি বলেন, “আমি রাজনৈতিক পরিবারের সন্তান ও সাবেক কাউন্সিলর। আমার সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার জন্যই এসব অভিযোগ আনা হচ্ছে।”

এই সম্পর্কিত আরো খবর