অডিটোরিয়াম ভাড়া পরিশোধ না করায় এনসিপি কুড়িগ্রাম জেলা শাখাকে পৌরসভার চিঠি

কুড়িগ্রাম পৌরসভা অডিটোরিয়াম / ছবি - এই বাংলা

কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রাম পৌরসভার অডিটোরিয়াম ব্যবহারের ভাড়া পরিশোধ না করায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখাকে চিঠি দিয়েছে পৌর কর্তৃপক্ষ।

রোববার (০২ মার্চ ২০২৬) পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়, গত ২৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে এনসিপি কুড়িগ্রাম জেলা শাখা পৌর অডিটোরিয়াম এক দিনের জন্য ব্যবহার করে। নির্ধারিত ভাড়া বাবদ ১৫ শতাংশ ভ্যাটসহ মোট ১১ হাজার ৫০০ টাকা পরিশোধের কথা থাকলেও এখনো অর্থ জমা দেওয়া হয়নি।

চিঠিতে উল্লেখ করা হয়, পূর্বে মৌখিকভাবে জানানো হলেও বকেয়া অর্থ পরিশোধ করা হয়নি। তাই পত্র প্রাপ্তির পাঁচ (৫) কার্যদিবসের মধ্যে নির্ধারিত ব্যাংক হিসাবে টাকা জমা দিয়ে জমাদানের রসিদ পৌরসভায় দাখিল করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

পৌরসভার হিসাব শাখা সূত্রে জানা গেছে, অর্থ জমা দেওয়ার জন্য হিসাবের নাম ‘প্রশাসক, কুড়িগ্রাম পৌরসভা’ এবং হিসাব নম্বর ১০৪৮০, পুবালী ব্যাংক পিএলসি, কুড়িগ্রাম শাখা উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে এনসিপি জেলা শাখার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে নির্ধারিত সময়ের মধ্যে ভাড়া পরিশোধ না হলে পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ।

উল্লেখ্য, অডিটোরিয়াম ব্যবহারের ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী নির্ধারিত ভাড়া ও ভ্যাট পরিশোধ বাধ্যতামূলক।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here