কাঠালিয়ায় বয্লুর রহমান হক্কোননূরী বৃত্তি প্রদান, ১৮০ শিক্ষার্থীকে সম্মাননা

0
190
শিক্ষার্থীদের হাতে নগদ টাকা ও সনদ তুলে দেন ঝালকাঠি -১ কাঠালিয়া - রাজাপুর আসনের সংসদ সদস্য মোঃ রফিকুল ইসলাম জামাল / ছবি - এই বাংলা

ঝালকাঠি প্রতিনিধি :

প্রতি বছরের ন্যায় এ বছরও বয্লুর রহমান হক্কোননূরী বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শৌলজালিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করা হয়।

উপজেলার ১৭৮টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ৫২০ জন শিক্ষার্থীর মধ্য থেকে প্রতিটি শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীসহ ১৫ জন করে মোট ১৮০ জনকে নগদ অর্থ ও সনদ প্রদান করা হয়।

ঝালকাঠি-১ (কাঠালিয়া-রাজাপুর) আসনের সংসদ সদস্য মোঃ রফিকুল ইসলাম জামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ ও সনদ তুলে দেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বৃত্তির আওতায় প্রথম স্থান অধিকারীরা ৫ হাজার টাকা, দ্বিতীয় স্থান অধিকারীরা ৪ হাজার ৫০০ টাকা, তৃতীয় স্থান অধিকারীরা ২ হাজার ৫০০ টাকা এবং অন্যান্য নির্বাচিত শিক্ষার্থীরা ১ হাজার ৫০০ টাকা করে পান।

বয্লুর রহমান হক্কের নূরী বৃত্তি প্রদান সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব মঞ্জিল মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাকের সাবেক সম্পাদক জিএম কায়কোবাদ মিলন, কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ হারান চন্দ্র পাল, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জালালুর রহমান আকন, সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম, বিশিষ্ট শিল্পপতি শহিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের মনোযোগী হয়ে পড়াশোনা করে দেশ ও জাতির কল্যাণে নিজেদের যোগ্য করে তোলার আহ্বান জানান।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here