মুন্সিগঞ্জে তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

0
41
ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত পলাতক আসামি লাখু হাওলাদার / ছবি - এই বাংলা

বিশেষ প্রতিনিধি :

 

ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত পলাতক আসামি লাখু হাওলাদার (২৭)–কে মুন্সিগঞ্জের শ্রীনগর থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন–১০ (র‍্যাব–১০)।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার উত্তর বালাশুর এলাকায় পরিকল্পিত অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। অভিযানে অংশ নেয় র‍্যাব–১০–এর সিপিসি–২ শ্রীনগর ক্যাম্পের একটি দল।

র‍্যাবের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া লাখু হাওলাদারের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০–এর ১১(গ)/৩০ ধারায় দায়ের করা মামলায় আদালত তিন বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেন। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেছেন, তিনি দীর্ঘদিন আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।

গ্রেপ্তার হওয়া আসামির পিতা আলেপ হাওলাদার। তাঁর স্থায়ী ঠিকানা মজিদ মাদবর কান্দি এবং বর্তমান ঠিকানা কাচিকাটা চুঙ্গারকান্দি এলাকা, সদরপুর থানা, ফরিদপুর জেলা।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here