কাঠালিয়ায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

0
183
কাঁঠালিয়ায় একুশে ফেব্রুয়ারী উদযাপনে প্রস্তুতিমূলক সভা / ছবি - এই বাংলা

ঝালকাঠি প্রতিনিধি :

কাঠালিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মো. মকবুল হোসেনের সভাপতিত্বে সভায় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয়।

সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার ফাতেমা ইসলাম, থানা অফিসার ইনচার্জ (তদন্ত) হারান চন্দ্র পাল, আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজ-এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবদুল হালিম এবং সরকারী তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রী কলেজ-এর আব্দুস সলাম প্রমুখ।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সভায় একুশে ফেব্রুয়ারির কর্মসূচি সুষ্ঠুভাবে পালনের লক্ষ্যে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, প্রভাতফেরি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সংশ্লিষ্ট সকল দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের যথাযথ দায়িত্ব পালনের আহ্বান জানান উপজেলা নির্বাহী অফিসার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here