নাসিরনগরে ৮০ কেন্দ্রে পৌঁছাচ্ছে ব্যালট ও ভোটের সরঞ্জাম

0
20
ভোট কেন্দ্রে পৌঁছেযাচ্ছে ভোটের ব্যালট- সরঞ্জাম / ছবি - এই বাংলা

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

আর মাত্র একদিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এ উপলক্ষে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে নাসিরনগর উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে ব্যালট পেপার ও প্রয়োজনীয় ভোটের সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতের মধ্যেই ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ৮০টি ভোটকেন্দ্রের ৫৪৯টি বুথে ব্যালট পেপার, ব্যালট বক্সসহ সব প্রয়োজনীয় সরঞ্জাম পৌঁছে যাবে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ভোটের সরঞ্জামের মধ্যে রয়েছে স্বচ্ছ ব্যালট বক্স, অমোচনীয় কালি, দলীয় ভোটের জন্য সাদা ব্যালট পেপার, গণভোটের জন্য গোলাপি ব্যালট পেপার এবং ভোটার তালিকাসহ অন্যান্য উপকরণ।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নির্ধারিত সময়ের মধ্যেই সব কেন্দ্রে সরঞ্জাম পৌঁছে দেওয়ার কাজ সম্পন্ন হবে এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করা হবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here