বিশেষ প্রতিনিধি :
বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তা মো. লিয়াকত আলী খাঁন মুকুল এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। গত ২৬ জানুয়ারি এশিয়ান টেলিভিশনের কার্যালয়ে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে তাকে এ পদে নির্বাচিত করা হয়।
নবনির্বাচিত চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল দেশের আবাসন খাতের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন ধরে সফলভাবে নেতৃত্ব দিয়ে আসছেন। পাশাপাশি তিনি জাতীয় দৈনিক দেশ রূপান্তর ও দেশ রেডিওর চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
মিডিয়া অঙ্গনে সক্রিয় এই উদ্যোক্তা এসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো)-এর একজন নির্বাচিত পরিচালক হিসেবেও দায়িত্বে রয়েছেন। তার নেতৃত্বে এশিয়ান টেলিভিশনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
এই বাংলা/এমএস
টপিক

