ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. তালাশ আকন তাঁর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত ১০টা ২০ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি পদত্যাগের বিষয়টি জানান।

স্ট্যাটাসে তিনি ব্যক্তিগত কারণ উল্লেখ করে সভাপতির দায়িত্ব ত্যাগের সিদ্ধান্তের কথা তুলে ধরেন। পাশাপাশি ছাত্রদলের সঙ্গে সংশ্লিষ্ট সকল নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংগঠনের সার্বিক অগ্রগতি ও ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
তাঁর এ ঘোষণার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত দলীয়ভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
স্থানীয় নেতাকর্মীদের ভাষ্য, তালাশ আকনের পদত্যাগের বিষয়টি সংগঠনের ভেতরে গুরুত্বের সঙ্গে পর্যালোচনা ও আলোচনা করা হবে।
এই বাংলা/এমএস
টপিক

