পাবনা-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সভা

0
49
পাবনা-২ আসনের বিএনপির এমপি প্রার্থী সেলিম রেজা হাবিবের নির্বাচনী সভা অনুষ্ঠিত / ছবি - এই বাংলা

পাবনা প্রতিনিধি :

পাবনার সুজানগর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে বিএনপির নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে আয়োজিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য, ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট একেএম সেলিম রেজা হাবিব।

নির্বাচনী সভায় বক্তব্যে অ্যাডভোকেট একেএম সেলিম রেজা হাবিব বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিএনপি রাজপথে রয়েছে। তিনি বলেন, মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং একটি জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজারী জাকির হোসেন চুন্নু, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম মণ্ডল, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আব্দুল মোনায়েম, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র কামাল হোসেন বিশ্বাস, অধ্যক্ষ আব্দুল নাদের হোসেন, বিএনপি নেতা আহম্মদ আলী লান্টু প্রামাণিক, রফিকুল ইসলাম বাবু, উপজেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পিন্টু, সদস্যসচিব রিয়াজ মণ্ডল, সাবেক কমিশনার পল্টন মাহমুদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

নেতাকর্মীরা সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ ও ভোটারদের উদ্বুদ্ধ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here