দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নে বিএনপির প্রার্থীর গণসংযোগ ও পথসভা

0
52
মানিকগঞ্জ-১ আসনে ধানের শীষের পক্ষে এস এ জিন্নাহ কবিরের গণসংযোগ ও পথসভা / ছবি - এই বাংলা

দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি :


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জ-১ (শিবালয়-ঘিওর-দৌলতপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এস এ জিন্নাহ কবির নির্বাচনী প্রচারণা জোরদার করেছেন। তিনি নিয়মিত লিফলেট বিতরণ, গণসংযোগ, পথসভা ও নির্বাচনী সভার মাধ্যমে ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নের পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে এক পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এস এ জিন্নাহ কবির বলেন, জনগণের ভোটাধিকার ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন। নির্বাচিত হলে মানিকগঞ্জ-১ আসনের সার্বিক উন্নয়ন, শিক্ষা ও চিকিৎসা খাতের উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে তিনি কাজ করবেন বলে আশ্বাস দেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে অগ্রাধিকার ভিত্তিতে শিবালয়, ঘিওর ও দৌলতপুর উপজেলার পদ্মা ও যমুনা নদীর ভাঙনকবলিত এলাকাগুলোতে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করা হবে। সাধারণ মানুষের সুখ-দুঃখে সব সময় পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, এলাকার উন্নয়ন নিশ্চিত করতে হলে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে।

এসময় তিনি স্বাধীনতা, গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনা রক্ষায় ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনীত প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।

পথসভায় জেলা ও উপজেলা বিএনপিসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here