তারেক রহমানের আগমন উপলক্ষে বরিশালে বিএনপির বর্ণাঢ্য শুভেচ্ছা র‍্যালি

0
24
তারেক রহমানের বরিশাল আগমন উপলক্ষে রহমাতুল্লাহ’র নেতৃত্বে বর্ণাঢ্য শুভেচ্ছা র‍্যালি / ছবি - এই বাংলা

বরিশাল ব্যুরো :

আগামী ৪ ফেব্রুয়ারি বরিশালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে ঘিরে বরিশাল নগরীতে এক বিশাল ও বর্ণাঢ্য শুভেচ্ছা র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর নেতৃত্বে এ র‍্যালির আয়োজন করা হয়।

র‍্যালিটি নগরীর শিশু পার্কের সামনে থেকে শুরু হয়ে লঞ্চঘাট ও সিটি করপোরেশন এলাকা প্রদক্ষিণ করে সদর রোডে বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। র‍্যালির সম্মুখভাগে নেতৃত্ব দেন আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। এতে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা হাতে অংশগ্রহণ করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

র‍্যালি চলাকালে নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক দিকনির্দেশনার প্রতি আস্থা প্রকাশ করেন। একই সঙ্গে গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

সংক্ষিপ্ত বক্তব্যে আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের ধারাবাহিকতায় তারেক রহমান আজ দেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম প্রধান ভরসা। তাঁর নেতৃত্বে বিএনপি জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা, গণতন্ত্র ও আইনের শাসন নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, বরিশালে তারেক রহমানের আগমন দক্ষিণাঞ্চলের রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং গণতন্ত্রকামী মানুষের মাঝে নতুন আশার সঞ্চার করবে। এ সময় তিনি দলীয় ঐক্য সুসংহত করে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক শক্তি আরও বাড়ানোর আহ্বান জানান।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here