লক্ষীছড়িতে দুই শতাধিক আওয়ামী লীগ কর্মী বিএনপিতে যোগদান

0
96
খাগড়াছড়ি লক্ষীছড়িতে নির্বাচনী পথসভাতে দুই শতাধিক আওয়ামীলীগ কর্মী বিএনপিতে যোগদান / ছবি - এই বাংলা

খাগড়াছড়ি প্রতিনিধি :


লক্ষীছড়ি উপজেলার নির্বাচনী পথসভায় দুই শতাধিক আওয়ামী লীগ কর্মী বিএনপিতে যোগদান করেছেন।
বিএনপি জেলা সভাপতি ও ২৯৮ নং আসনের ধানের শীষ প্রার্থী ওয়াদুদ ভূইয়ার নেতৃত্বে এই কর্মীরা বিএনপিতে যোগ দেন। যোগদানের নেতৃত্ব দেন উচাইপ্রু মারমা, আলমগীর হোসেন ও পারভীন আক্তার।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা টিএন্ডটি মাঠে অনুষ্ঠিত পথসভায় উপস্থিত ছিলেন লক্ষীছড়ি উপজেলা বিএনপি সভাপতি মোঃ ফোরকান হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মোবারক হোসেন, সাবেক ছাত্রদল সভাপতি মোঃ কামাল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অংগ্যপ্রু মারমা, দেবরানী চাকমা ও অন্যান্য স্থানীয় নেতা-কর্মী।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ওয়াদুদ ভূইয়া সভায় বলেন, নির্বাচিত হলে তিনি উপজেলার রাস্তাঘাট, স্কুল, কলেজ, মসজিদ, মন্দিরসহ বিভিন্ন উপাসনালয়ে উন্নয়ন কাজ বাস্তবায়ন করবেন।

পথসভা উপজেলার ডিপিপাড়া, মগাছড়ি, মানিকছড়ি, রাঙ্গাপানি ও তিনট্যহরী ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here