ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠির রাজাপুর উপজেলার পিংড়ি এলাকায় দাড়িপাল্লা প্রতীকের নির্বাচনী প্রচারণার সময় মহিলা কর্মীদের বাধা দেওয়া ও লাঞ্ছিত করার ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা জামায়াতের নেতাকর্মীরা।
সোমবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার আয়োজনে মিছিলটি থানার সামনের সড়ক থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বাইপাস এলাকায় সমাবেশে সমাপ্ত হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা জামায়াত নেতা মাও. হেমায়েত উদ্দিন। তিনি অভিযোগ করেন, জামায়াত মনোনীত প্রার্থী ড. ফয়জুল হকের নির্বাচনী প্রচারণার সময় কিছু মহিলার সাথে অশালীন আচরণ করা হয়েছে, যা গণতন্ত্র ও নারীর মর্যাদার পরিপন্থী। তিনি অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান এবং অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারি দেন।
এই বাংলা/এমএস
টপিক

