কুড়িগ্রাম প্রতিনিধি :
প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর উদ্যোগে কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার সাংবাদিকদের জন্য দুই দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা প্রশিক্ষণ শুরু হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) কুড়িগ্রাম জেলা পরিষদের হলরুমে আয়োজিত প্রশিক্ষণ উদ্বোধন করেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব। প্রশিক্ষণে উপস্থিত ছিলেন পিআইবি’র রিসোর্স পারসন জিয়াউর রহমান এবং প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম সৈকত।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
প্রশিক্ষণের প্রথম দিনে পিআইবি’র রিসোর্স পারসন জিয়াউর রহমান সাংবাদিকদের জন্য নির্বাচনের সময় দায়িত্ব, আচরণবিধি, তথ্য সংগ্রহ ও প্রচারের সঠিক কৌশল নিয়ে আলোচনা করেন। তিনি সংবাদ পরিবেশনে নিরপেক্ষতা ও সত্যতা বজায় রাখার গুরুত্বের ওপর বিশেষ জোর দেন।
দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার প্রায় ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করছেন।
এই বাংলা/এমএস
টপিক

