সোনালী নিউজের প্রথম প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

বর্ষসেরা প্রতিনিধি ঝালকাঠির আমিনুল ইসলাম

0
167
সোনালি নিউজের প্রতিনিধি সম্মেলন অনিষ্ঠিত / ছবি - এই বাংলা

ঝালকাঠি প্রতিনিধি :

সরকার নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল সোনালী নিউজ–এর প্রথম প্রতিনিধি সম্মেলন রাজধানী ঢাকায় পত্রিকাটির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। দেশের বিভিন্ন জেলা থেকে আগত প্রতিনিধিদের অংশগ্রহণে সম্মেলনটি মিলনমেলায় রূপ নেয়।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ১০টায় সোনালী নিউজের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে সম্মেলনের উদ্বোধন করেন পত্রিকাটির প্রকাশক ও ইউনুছ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ ইউনুছ। দিনব্যাপী এই সম্মেলনে তিনটি প্রশিক্ষণ সেশনসহ ছিল আলোচনা সভা ও নানা আয়োজন। অনুষ্ঠানে বিভিন্ন জেলা ও ব্যুরো প্রধানদের মাঝে টি-শার্ট, ডায়েরি, খাতা, কলম, ব্যাগ, কসমেটিকস সামগ্রী এবং নগদ অর্থ উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনুছ গ্রুপের পরিচালক রাশেদুল ইসলাম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল, ইউনুছ গ্রুপের নির্বাহী পরিচালক জাফর রাজা চৌধুরী এবং পরিচালক কামরুল ইসলাম।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সম্মেলনে প্রতিনিধিদের কাজের অভিজ্ঞতা, সমস্যা ও প্রত্যাশা নিয়ে খোলামেলা আলোচনা হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রতিনিধিরা মাঠপর্যায়ে কাজ করতে গিয়ে যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হন, তা তুলে ধরেন এবং সমাধানের বিষয়ে মতামত দেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সোনালী নিউজের বার্তা সম্পাদক সাজ্জাদ হোসাইন। তিনি বলেন, বস্তুনিষ্ঠ ও নির্ভরযোগ্য সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণের কাছে সত্য তথ্য পৌঁছে দেওয়া এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরাই সোনালী নিউজের মূল লক্ষ্য। পাশাপাশি ডিজিটাল সাংবাদিকতায় নতুনত্ব আনা এবং জেলা ও উপজেলা পর্যায়ের প্রতিনিধিদের আরও দক্ষ করে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

সম্মেলনের শেষ পর্বে বর্ষসেরা অনলাইন প্রতিনিধি হিসেবে ঝালকাঠি জেলা প্রতিনিধি সাংবাদিক মো. আমিনুল ইসলাম–কে নির্বাচিত করা হয়। পত্রিকাটির প্রকাশক ও ইউনুছ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউনুছ তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here