নীলফামারী বিএনপি নেতাকর্মীদের জোটপ্রার্থীর পক্ষে সক্রিয় থাকার নির্দেশ

0
478
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটপ্রার্থীর পক্ষে অংশগ্রহণের নির্দেশ বিএনপির / নছবি - এই বাংলা

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটপ্রার্থীকে সমর্থন নিশ্চিত করার লক্ষ্যে নীলফামারী জেলা বিএনপি নেতাকর্মীদের মাঠে সক্রিয় থাকার নির্দেশ দিয়েছে দল। ২০ জানুয়ারি ২০২৬ তারিখে জেলা আহ্বায়ক কমিটির পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক পত্র জারি করা হয়েছে।

পত্রে উল্লেখ করা হয়েছে, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে জোটের প্রার্থী হিসেবে মওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি ‘খেজুর গাছ’ প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জোটের স্বার্থে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করার আহ্বান জানানো হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক ও সদস্য সচিব এ এইচ এম সাইফুল্লাহ রুবেল স্বাক্ষরিত পত্রে স্পষ্টভাবে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা বজায় রেখে জোটপ্রার্থীর বিজয় নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই নির্দেশনা নীলফামারীর নির্বাচনী মাঠে জোটের অবস্থানকে আরও শক্তিশালী করবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here