বরিশালে দুই দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা প্রশিক্ষণ শুরু

0
330
বরিশালে শুরু হলো নির্বাচনকালীন সাংবাদিকতা প্রশিক্ষণ / ছবি - এই বাংলা

বরিশাল ব্যুরো :

 

বরিশাল প্রেসক্লাবে মঙ্গলবার থেকে দুই দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রশিক্ষণের আয়োজন করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এতে বরিশালের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৫০ জন সাংবাদিক অংশ নিচ্ছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে দৈনিক আমার দেশ পত্রিকার ডেপুটি এডিটর সুলতান মাহমুদ বলেন, “সাংবাদিকদের দায়িত্ব হলো নিরপেক্ষ ও দায়িত্বশীলভাবে নির্বাচন সংক্রান্ত সংবাদ পরিবেশন করা, যাতে ভুল তথ্য ও গুজব থেকে জনগণকে রক্ষা করা যায়।”

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

প্রশিক্ষণে বরিশাল প্রেসক্লাব, জেলা সাংবাদিক ইউনিয়ন ও রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারী সাংবাদিকরা দুই দিনব্যাপী প্রশিক্ষণে ভোট প্রক্রিয়া, তথ্য যাচাই ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের কৌশল বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করবেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here