ত্রয়োদশ সংসদ নির্বাচনে যশোরের ৬ আসনে ৩৫ প্রার্থী, ভোটার ২৪ লাখের বেশি

0
186
প্রতীক বরাদ্দ / ছবি - এই বাংলা

যশোর প্রতিনিধি :

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর জেলার ৬টি সংসদীয় আসনে মোট ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আজ বুধবার জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান তাঁর কার্যালয়ে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন।

এ সময় জেলা প্রশাসক প্রার্থী ও তাদের দলীয় নেতাকর্মীদের নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান। আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।

জেলা প্রশাসক জানান, এ বছর যশোর জেলার ৬টি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ২৪ লাখ ৭১ হাজার ৯০৮ জন, যা গত সংসদ নির্বাচনের তুলনায় প্রায় ১০ শতাংশ বেশি। জেলার ৮২৪টি ভোটকেন্দ্রে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক উল্লেখ করে তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সম্মিলিতভাবে কাজ করছে। তরুণ ভোটাররা ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগে উন্মুখ।

প্রাপ্ত তথ্যে জানা গেছে—

যশোর-১ (শার্শা) আসনে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন বিএনপির নুরুজ্জামান লিটন (ধানের শীষ), জামায়াতের মাওলানা আজিজুর রহমান (দাড়িপাল্লা), জাতীয় পার্টির জাহাঙ্গীর আলম চঞ্চল (লাঙ্গল) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের বকতিয়ার রহমান (হাতপাখা)।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

যশোর-২ (চৌগাছা–ঝিকরগাছা) আসনে সর্বোচ্চ ৮ জন প্রার্থী লড়ছেন। তারা হলেন বিএনপির সাবিরা সুলতানা মুন্নি (ধানের শীষ), জামায়াতের ডা. মোসলেহ উদ্দীন ফরিদ (দাড়িপাল্লা), ইসলামী আন্দোলনের ইদ্রিস আলী (হাতপাখা), বাসদের ইমরান খান (মই), বিএনএফের শামসুল হক (টেলিভিশন), এবি পার্টির রিপন মাহামুদ (ঈগল)। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে জহুরুল ইসলাম (ঘোড়া) ও মেহেদী হাসান (ফুটবল) নির্বাচনে অংশ নেন, তবে জহুরুল ইসলাম ইতিমধ্যে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

যশোর-৩ (সদর) আসনে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন বিএনপির অনিন্দ্য ইসলাম অমিত (ধানের শীষ), জামায়াতের ভিপি আব্দুল কাদের (দাড়িপাল্লা), জাতীয় পার্টির খবির উদ্দিন গাজী (লাঙ্গল), ইসলামী আন্দোলনের মাওলানা শোয়াইব হোসেন (হাতপাখা), জাগপার নিজাম উদ্দিন অমিত (চশমা) ও সিপিবির রাশেদ খান (কাস্তে)।

যশোর-৪ (বাঘারপাড়া–অভয়নগর) আসনে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন বিএনপির ফারাজী মতিয়ার রহমান (ধানের শীষ), জামায়াতের অধ্যাপক গোলাম রসুল (দাড়িপাল্লা), জাতীয় পার্টির অ্যাডভোকেট জহুরুল ইসলাম (লাঙ্গল), ইসলামী আন্দোলনের বায়েজিদ হোসাইন (হাতপাখা), খেলাফত মজলিসের মাওলানা আশেক এলাহী (দেয়াল ঘড়ি), বিএমজেপির সুকৃতি মন্ডল (রকেট) এবং স্বতন্ত্র প্রার্থী সাবেক মন্ত্রী এম নাজিম উদ্দিন আল আজাদ (মোটরসাইকেল)।

যশোর-৫ (মণিরামপুর) আসনে ৫ জন প্রার্থী লড়ছেন। তারা হলেন বিএনপির রশীদ বিন ওয়াক্কাস (ধানের শীষ), জামায়াতের অ্যাডভোকেট গাজী এনামুল হক (দাড়িপাল্লা), জাতীয় পার্টির এম. এ. হালিম (লাঙ্গল), ইসলামী আন্দোলনের জয়নাল আবেদীন (হাতপাখা) এবং স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট শহিদ মোহাম্মদ ইকবাল (কলস)।

যশোর-৬ (কেশবপুর) আসনে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন বিএনপির আবুল হোসেন আজাদ (ধানের শীষ), জামায়াতের অধ্যাপক মোক্তার আলী (দাড়িপাল্লা), জাতীয় পার্টির জি এম হাসান (লাঙ্গল), ইসলামী আন্দোলনের শহিদুল ইসলাম (হাতপাখা) এবং এবি পার্টির মাহামুদ হাসান (ঈগল)।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here