পিরোজপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

0
187
বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় পিরোজপুরে দোয়া মাহফিল / ছবি - এই বাংলা

পিরোজপুর প্রতিনিধি :

 

বাংলাদেশের সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় পিরোজপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

পিরোজপুর জেলা শাখা অটো, সিএনজি ও মিশুক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনে ধানের শীষের প্রার্থী ও জননেতা অধ্যক্ষ আলমগীর হোসেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন এদেশের গণতন্ত্রের অতন্দ্র প্রহরী। তাঁর মৃত্যুতে দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি হয়েছে। আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি ও জান্নাতুল ফেরদাউস কামনা করছি।” তিনি মরহুমার আদর্শকে বুকে ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার শপথ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দসহ স্থানীয় বিএনপির অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ এবং বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here