বকশীগঞ্জে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া ও মিলাদ মাহফিল

0
161
বকশীগঞ্জে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত / ছবি - এই বাংলা

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি :


জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) উপজেলার সীমার পাড় ঈদগাহ মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।

৭নং ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এই মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন বকশীগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাকিল তালুকদার।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ, অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক স্থানীয় ধর্মপ্রাণ মানুষ উপস্থিত ছিলেন।

মিলাদ মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সার্বিক কল্যাণ কামনায় দোয়া করা হয়। স্থানীয় ওলামায়ে কেরাম মোনাজাত পরিচালনা করেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সাবেক এই প্রধানমন্ত্রীর অবদান স্মরণ এবং তাঁর প্রতি শ্রদ্ধা জানাতেই এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here