শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে তিন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

স্টাফ রিপোর্টার :

বগুড়া-২ (শিবগঞ্জ) সংসদীয় আসনের তিনজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (১১ জানুয়ারি) অনুষ্ঠিত আপিল শুনানি শেষে কমিশন এ সিদ্ধান্ত দেয়।

বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন— স্বতন্ত্র প্রার্থী মো. রেজাউল করিম তালু, জাতীয় পার্টির প্রার্থী শরিফুল ইসলাম জিন্নাহ এবং বিএনপি জোট মনোনীত প্রার্থী ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এর আগে গত ২ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বিভিন্ন ত্রুটির অভিযোগে বগুড়া জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তৌফিকুর রহমান তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। পরে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট প্রার্থীরা নির্বাচন কমিশনে পৃথকভাবে আপিল দায়ের করেন।

আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন পর্যায়ক্রমে মো. রেজাউল করিম তালু, শরিফুল ইসলাম জিন্নাহ এবং সর্বশেষ মাহমুদুর রহমান মান্নার আপিল মঞ্জুর করে তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।

এতে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা আরও জোরালো হবে বলে মনে করছেন রাজনৈতিক সংশ্লিষ্টরা। বৈধ প্রার্থীদের অন্তর্ভুক্তির ফলে নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ হয়েছে বলেও মত তাদের।

এই বাংলা/এমএস

টপিক 

এই সম্পর্কিত আরো খবর