নীলফামারীতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল 

0
141

নীলফামারী প্রতিনিধি :

 

নীলফামারীতে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১১জানুয়ারি) বিকালে কিত্তনীয়া পাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে গোড়গ্রাম ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও খালেদা জিয়ার ভাগ্নে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।

এসময় তিনি বলেন, আপসহীন নেতৃত্ব ও ত্যাগের রাজনীতির মাধ্যমে বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তার ইন্তেকালে দেশ একজন অভিজ্ঞ ও জনপ্রিয় রাজনৈতিক নেত্রীকে হারিয়েছে।

এসময় মরহুমার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে জেলা বিএনপির সদস্য সচিব এএইচ এম সাইফুল্লাহ রুবেল,সাবেক সভাপতি আ খ ম আলমগীর সরকার, সাবেক সাধারণ সম্পাদক জহুরুল আলম,সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড.কাজী আক্তারুজ্জামান জুয়েল,পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক লুৎফুল আলম চৌধুরী শুভ,জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন চৌধুরী,সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি দিপু সিদ্দিকী সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here