সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক এবং বার্তা আদান-প্রদানকারী অ্যাপ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকিংয়ের শিকার হয়েছেন ‘দৈনিক এই বাংলা’ পত্রিকার নিউজ এডিটর আফরোজা সুলতানা।
এ ঘটনায় নিরাপত্তা ও ভবিষ্যতের আইনি সুরক্ষার স্বার্থে তিনি রাজধানীর তুরাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) আবেদন করেছেন।
জিডি সূত্রে জানা যায়, গত ২১ আগস্ট ২০২৬ দুপুর আনুমানিক ৩:০০ ঘটিকায় রাজধানীর তুরাগ থানাধীন পশ্চিম বাউনিয়াস্থ নিজ বাসভবনে অবস্থানকালে পিআইডির সিনিয়র ক্যামেরাম্যান মোঃ কালাম তাঁকে মুঠোফোনে অবহিত করেন যে, তার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বর থেকে সরকারি পিআইডি গ্রুপে গ্রুপ কল এবং নানা ভয়েস মেসেজ পাঠানো হচ্ছে।
সংবাদ পেয়ে আফরোজা সুলতানা তাৎক্ষণিকভাবে তাঁর ব্যবহৃত মুঠোফোন নম্বরসমূহ (০১৭৬০০০১০০৬ ও ০১৭১২৮২৪২০৭) এবং সংশ্লিষ্ট ই-মেইল ঠিকানা (rajkonnany@yahoo.com ও afrozasultanasheally@gmail.com) দিয়ে খোলা হোয়াটসঅ্যাপ ও ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশের চেষ্টা করেন। তবে তিনি অ্যাকাউন্গুলোতে প্রবেশ করতে ব্যর্থ হন।
ভুক্তভোগী আফরোজা সুলতানা জানান, কোনো দুষ্কৃতকারী বা হ্যাকার অসাধু উদ্দেশ্যে তাঁর একাউন্টসমূহ হ্যাক করে নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। বারবার চেষ্টা করেও তিনি অ্যাকাউন্টগুলো উদ্ধার করতে পারেননি।
বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে গত ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে তুরাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ১৪২৯, ট্র্যাকিং নং- NINNCT) রেজিস্টার করা হয়। জিডি প্রস্তুত করেন ডিউটি অফিসার ডালিম কুমার রায় (বিপি-৮৯১৭২০৬৩৫৭)।
এ বিষয়ে দ্বায়ীত্বরত তুরাগ থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, এ বিষয়ে আমরা একটি জিডি পেয়েছি। ঘটনাটির সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই বাংলা/এমএস