সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

বাবুগঞ্জ ডিগ্রি কলেজে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক তদন্তের মুখে

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
ছবি - এই বাংলা প্রতিনিধি/ফাইল ফুটেজ

বরিশাল প্রতিনিধি :

বরিশালের বাবুগঞ্জ ডিগ্রি কলেজের ব্যবসা ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক বাদল বিশ্বাসের বিরুদ্ধে একই বিভাগের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় কলেজ ক্যাম্পাসসহ স্থানীয় মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অভিযোগ সূত্রে জানা যায়, ব্যবস্থাপনা বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী উর্মি আক্তার (ছদ্মনাম) কলেজের অধ্যক্ষ আ.ন.ম. আব্দুল হালিম ও গভর্নিং বডির সভাপতি মেহেরুন্নেসা শিরিন বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
তিনি অভিযোগে উল্লেখ করেন, প্রভাষক বাদল বিশ্বাস বিভিন্ন সময় সরাসরি, মোবাইল ফোনে ও অনলাইনে অশোভন প্রস্তাব দেন এবং ইনকোর্স পরীক্ষায় নম্বর কমিয়ে দেওয়ার ভয় দেখিয়ে আপত্তিকর আচরণ করেন।

এছাড়া, বরিশাল শহরে একান্তে দেখা করার চাপ ও ক্লাসে শ্লীলতাহানির চেষ্টার ঘটনাও উল্লেখ করেছেন তিনি। সামাজিক কারণে প্রথমে বিষয়টি গোপন রাখলেও, সম্প্রতি অভিযুক্ত শিক্ষক হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে অশোভন বার্তা পাঠানো অব্যাহত রাখলে তিনি অভিযোগ করতে বাধ্য হন।

ঘটনার পর কলেজ কর্তৃপক্ষ তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করে। কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. গোলাম হোসেন জানান, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তবে প্রতিষ্ঠানের ভাবমূর্তি রক্ষায় সংবাদ প্রকাশে সংযম কামনা করছি।

অধ্যক্ষ আ.ন.ম. আব্দুল হালিম বলেন, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আংশিক অভিযোগ প্রমাণিত হয়েছে। তিনি আপিল করেছেন। পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পর নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

গভর্নিং বডির সভাপতি মেহেরুন্নেসা শিরিন জানান, প্রাথমিক তদন্তে কিছু অভিযোগের সত্যতা মিলেছে। প্রমাণ মিললে কলেজের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অভিযুক্ত শিক্ষক বাদল বিশ্বাস তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পর্কে মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।

এই বাংলা/এমএস

টপিক

এই সম্পর্কিত আরো খবর