সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন

পল্লবীতে প্রামাণ্যচিত্র প্রদর্শনী চলাকালে দুইটি ককটেল বিস্ফোরণ, ঘটনায় আতঙ্ক

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

রাজধানী প্রতিনিধি :


রাজধানীর পল্লবীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে আয়োজিত জুলাই-আগস্ট আন্দোলনের ভিডিও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর সময় দুইটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বুধবার রাত ৮টার দিকে পল্লবী থানার সামনে ঈদগাহ মাঠে অজ্ঞাত ব্যক্তিরা দুইটি পটকা বিস্ফোরণ ঘটায়।

এ বিষয়ে পল্লবী থানার ওসি রফিকুর রহমান জানান, “সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় প্রামাণ্যচিত্র প্রদর্শনী চলাকালে কে বা কারা দুইটি পটকার বিস্ফোরণ ঘটায়। আমরা ঘটনাস্থলে গিয়ে আলামত উদ্ধার করেছি। এটি ককটেল নয়, পটকা ছিল।”

তিনি আরও জানান, বিস্ফোরণে কেউ আহত হয়নি এবং অনুষ্ঠান নির্ধারিত সময়েই শেষ হয়েছে।

এ ঘটনায় এলাকায় সাময়িক আতঙ্ক সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

এই বাংলা/এমএস

টপিক

এই সম্পর্কিত আরো খবর