শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

দলের জন্য নিপীড়ন সহ্য করেছি, তবুও আপোষ করিনি: দাউদার মাহমুদ

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
সিংড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দাউদার মাহমুদ / ছবি : এই বাংলা প্রতিনিধি

নাটোর প্রতিনিধি :


নাটোর-৩ (সিংড়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সিংড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দাউদার মাহমুদ বলেছেন, “আমার নেতা তারেক রহমানের নির্দেশ পালন করতে গিয়ে মার খেয়েছি, মামলা খেয়েছি। আমার পেট্রোল পাম্পে দুইবার হামলা হয়েছে, আগুন দেওয়া হয়েছে, বাসা ভাঙচুর করা হয়েছে—তবুও দল ছাড়িনি, কারো সঙ্গে আপোষ করিনি।”

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

রবিবার (৯ নভেম্বর) দুপুরে সিংড়া উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে অনুষ্ঠিত বিশাল জনসভায় তিনি এসব কথা বলেন।

এর আগে প্রায় ২০ হাজার জনতার অংশগ্রহণে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ শেষে কোর্টমাঠের জনসভায় মিলিত হয়।

দাউদার মাহমুদ বলেন, “২০১৮ সালের নির্বাচনে আমি ধানের শীষের প্রার্থী ছিলাম। আসন্ন নির্বাচনেও ধানের শীষ নিয়েই আপনাদের সামনে আসব ইনশাআল্লাহ। হাতে না থাকলেও অন্তরে ধানের শীষ থাকবে। যদি দলের মনোনয়ন না-ও পাই, তবুও জীবনের শেষ দিন পর্যন্ত আপনাদের সঙ্গে থাকব।”

তিনি আরও বলেন, “একজন নেতার জন্য এমপি হওয়া বা মনোনয়ন পাওয়া সবকিছু নয়—জনগণের ভালোবাসাই সবচেয়ে বড় প্রাপ্তি। আমি আপনাদের ভালোবাসার দাউদার মাহমুদ হয়ে থাকতে চাই।”

কৃষকদের অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, “সারের জন্য কোনো কৃষককে কষ্ট পেতে হবে না। সিংড়ার ১২টি ইউনিয়নে ১২ জন ডিলার রয়েছে, বিএনপি ক্ষমতায় গেলে প্রয়োজনে ৭২ জন ডিলার নিয়োগ দেওয়া হবে।”

সিংড়া উপজেলা বিএনপির আহ্বায়ক ফয়জুন নেছা পুতুলের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন পৌর বিএনপির সদস্য সচিব তায়েজুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক বোরহান উদ্দিন বাবু, উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান, সদস্য সচিব এম. এ. মালেক, যুবদল নেতা আব্দুল্লাহ আল মমিন প্রমুখ।

এই বাংলা/এমএস
টপিক
এই সম্পর্কিত আরো খবর