সোমবার, ০২ নভেম্বর ২০২৬

চরভদ্রাসনে হিন্দুত্ববাদী উগ্র সংগঠন ইসকন নিষিদ্ধের দাবীতে এক মানববন্ধন

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
ছবি : এই বাংলা প্রতিনিধি

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি :

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদর বাজার চত্তরে রোববার সকাল ১১টায় হিন্দুত্ববাদী উগ্র সংগঠন ইসকন নিষিদ্ধের দাবীতে এক মানববন্ধন কর্মসূচী করেছেন স্থানীয় উলামা পরিষদ।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এ মানববন্ধন কর্মসূচীতে উপজেলার আলেম উলামা সহ সর্বস্তরের জনগণ বাজারের প্রধান সড়ক ঘেষে হাতে হাত ধরে প্রায় এক ঘন্টাকাল অবস্থান করে তাদের দাবী দাওয়া তুলে ধরেন। পরে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি পেশ করা হয়।

এ মানববন্ধনের সভাপতিত্ব করেন উপজেলা উলামা পরিষদের সভাপতি মুফতি মোহাম্মদ জাকারিয়া। কর্মসূচীটি সঞ্চালনা করেন উপজেলা উলামা পরিষদের সহ-সাধারন সম্পাদক মুফতি সেলিম।

এ মানবন্ধনে হিন্দুত্ববাদী উগ্র সংগঠন ইসকন নিষিদ্ধের দাবী নিয়ে অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, মুফতি কবির আহাম্মেদ, মুফতি ওবাইদুর রহমান, মুফতি সালাউদ্দিন, মাওঃ জাহাঙ্গীর আলম ফাহিম, মুফতি মিজানুর রহমান ও মুফতি হুজ্জাতুল্লাহ প্রমূখ। বক্তারা, দেশ ব্যাপী ইসকনের গুম, খুন, ধর্ষণ ও সন্ত্রাসী কর্মকান্ড বন্ধের জন্য অবিলম্বে হিন্দুত্ববাদী উগ্র সংগঠন ইসকন নিষিদ্ধের জোর দাবী তোলেন।

একই সাথে দেশের স্বাধীনতা সার্বোভৌমত্ব অখন্ড রাখতে এবং অর্থনীতি সুরক্ষায় যথাযথ কার্যকরি ব্যাবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি উদাত্ত্ব আহবান জানান।

এই বাংলা/এমএস

টপিক

এই সম্পর্কিত আরো খবর