সোমবার, ০২ নভেম্বর ২০২৬

কাঁঠালিয়ায় গণঅধিকার পরিষদের মনোনয়ন প্রত্যাশির লিফলেট বিতরণ

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
ছবি : এই বাংলা প্রতিনিধি

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠির কাঁঠালিয়ায় লিফলেট বিতরণ করেছেন ঝালকাঠি-১ (কাঁঠালিয়া-রাজাপুর) আসনে মনোনয়ন প্রত্যাশি গণঅধিকার পরিষদের কেন্দ্রিয় শিল্প বানিজ্য ও বৈদিশিক বিনিয়োগ বিষয়ক সহসম্পাদক হুসাইন মুহাম্মদ শাহাদৎ হোসেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

শনিবার (২৫ অক্টোবর) উপজেলা শহরসহ উপজেলা বিভিন্ন ইউনিয়নে ’জনতার অধিকার, আমাদের অঙ্গিকার’ এই শ্লোগানকে সামনে রেখে আগামী সংসদ নির্বাচনের লিফলেট বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর শাখার শ্রম বিষয়ক সম্পাদক মো.দেলোয়ার হোসেন, সহসাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, কাঁঠালিয়া উপজেলা শাখার সভাপতি মো.শাহজামাল, সাধারণ সম্পাদক মো.আইউব আলী খান, যুব অধিকার পরিষদের সভাপতি মো.লিটন ফরাজী, ছাত্র অধিকার পরিষদের সভাপতি ওলিউল ইসলাম সম্রাট, সিনিয়র সহসভাপতি মো.মাজেদ খান, রাজাপুর উপজেলা শাখার আহবায়ক নাসির উদ্দিন, যুগ্মআহবায়ক আঃ হামিদ,যুগ্ম সদস্য সচিব মো.মনির হোসেন, ছাত্র অধিারকার পরিষদের সভাপতি আলআমিন সাজুসহ কাঁঠালিয়া-রাজাপুর উপজেলার নেতাকর্মী।

এই বাংলা/এমএস

টপিক

এই সম্পর্কিত আরো খবর