সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি :
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়নের কড়াইল গ্রামে যুবসমাজের উদ্যোগে আয়োজিত ব্যাডমিন্টন ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোশাররফ হোসেন (চাঁন শাহ্)।
প্রধান অতিথি অনুষ্ঠানে যুব সমাজকে ধন্যবাদ জানিয়ে বলেন, খেলাধুলার পাশাপাশি যুবকরা দেশের ও সমাজের মাদকমুক্তি ও আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করবে। এছাড়া অসহায় ও দুঃখী মানুষদের পাশে দাঁড়ানোর জন্য সকলকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
অনুষ্ঠানে মোশাররফ হোসেন ভোটারদের উদ্দেশ্যে ধানের শীষ প্রতীকের পক্ষে সমর্থন ও বিজয়ের জন্য একত্রিতভাবে কাজ করার আহ্বান জানান। এরপর টুর্নামেন্টের উদ্বোধন করেন এবং ফাইনাল শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি সাকির আহাম্মেদ জুয়েল, সহ-সভাপতি মোবারক হোসেন, সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম (আসিফ) এবং বালিয়াটি ইউনিয়নের বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এই বাংলা/এমএস
টপিক

