ঝালকাঠিতে বুদ্ধিপ্রতিবন্ধী গর্ভবতী নারীর ধর্ষণচেষ্টায় চারজন গ্রেপ্তার

0
147
রাজাপুর থানা / ফাইল ফুটেজ

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠির রাজাপুরে সাত মাসের গর্ভবতী বুদ্ধিপ্রতিবন্ধী এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন মো. রাসেল সিকদার (২৩), মো. রাহাত হোসেন খান (১৯), মো. জহির রায়হান ব্যাপারী (২০) এবং মো. সাগর হোসেন হাওলাদার (২০)। তারা রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়নের দক্ষিণ সাউথপুর এলাকার বাসিন্দা।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

পুলিশ জানায়, মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে বুদ্ধিপ্রতিবন্ধী ওই গৃহবধূকে বাড়ির উঠান থেকে তুলে নিয়ে কাছের একটি পরিত্যক্ত বাড়ির পেছনে ধর্ষণ করা হয়। ভিকটিমের পরিবার জানায়, তিনি সাত মাসের অন্তঃসত্ত্বা।

এ ঘটনায় ভিকটিমের স্বামী বুধবার রাজাপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজাপুর থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, নারীকে ডাক্তারি পরীক্ষা ও জবানবন্দি গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে। মেডিকেল প্রতিবেদনের পর প্রকৃত ঘটনা জানা যাবে।

গ্রেপ্তার চারজনকে আদালতে পাঠানো হয়েছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here