সাটুরিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা: বৃদ্ধের বিরুদ্ধে মামলা

0
153
সাটুরিয়া থানা / ফাইল ফুটেজ

সাটুরিয়া প্রতিনিধি :

মানিকগঞ্জের সাটুরিয়ায় এক স্কুলছাত্রীর ওপর ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের আব্দুল হামিদ মোল্লার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিঘলিয়া ইউনিয়নের দক্ষিণ বেংরোয়া গ্রামে এই ঘটনা ঘটে। বুধবার (২৮ জানুয়ারি) সকালে ভুক্তভোগীর বাবা সাটুরিয়া থানায় মামলা দায়ের করেন। অভিযুক্ত একই গ্রামের বাসিন্দা এবং দীর্ঘদিন প্রতিবেশী হিসেবে বসবাস করছেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ভুক্তভোগী স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। সাটুরিয়া থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মামলাটি রেকর্ড করা হয়েছে এবং পুলিশ আসামিকে গ্রেপ্তারের চেষ্টা করছে।

এ ঘটনায় স্থানীয়রা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের অপরাধ রোধ করা যায়।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here