কুড়িগ্রামে পোস্টাল ব্যালটের লক উদ্বোধন, ভোট গ্রহণের প্রস্তুতি সম্পন্ন

0
124
কুড়িগ্রামে উদ্বোধন হলো পোস্টাল ব্যালট বাক্সের লক / ছবি - এই বাংলা

কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় পোস্টাল ব্যালট ভোটের লক উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানটি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি.এম কুদরত এ খুদা, কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, জেলা বিএনপির সদস্য আশরাফুল হক রুবেল, কুড়িগ্রাম প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, সিনিয়র সাংবাদিক ইউনুছ আলী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মী।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এ পর্যন্ত এ নির্বাচনে কুড়িগ্রামে মোট ১৩,৫০৯টি পোস্টাল ভোটের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। এদের মধ্যে কুড়িগ্রাম-১ আসনে ৩,৭০৩টি, কুড়িগ্রাম-২ আসনে ৩,৯২৩টি, কুড়িগ্রাম-৩ আসনে ২,১০১টি এবং কুড়িগ্রাম-৪ আসনে ৩,৭৮২টি ভোটপত্র রয়েছে। এছাড়া কুড়িগ্রাম কারাগারের ১২ জন কারাবন্দীও ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ জানান, আগামী ১২ ফেব্রুয়ারি বিকাল ৪:৩০ মিনিট পর্যন্ত ভোট গ্রহণ চলবে। তিনি আরও বলেন, পোস্টাল ভোটে ভোটারদের টিক চিহ্নের মাধ্যমে ভোট প্রদান করতে হবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here