নিজস্ব প্রতিবেদক :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পেশাগত দায়িত্ব পালনকারী গণমাধ্যমকর্মীদের কার্ড ও গাড়ির স্টিকার সংক্রান্ত সমস্যার সমাধান করতে ম্যানুয়ালি কার্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন। তিনি জানান, যারা ইতোমধ্যেই অনলাইনে আবেদন করেছেন, তাদের আর কোনো নতুন প্রক্রিয়া করতে হবে না। যারা অনলাইনে আবেদন করেননি, তারা সরাসরি নির্বাচন ভবনে গিয়ে কার্ড ইস্যু করতে পারবেন।
ইসি সচিব বলেন, “ম্যানুয়ালি কার্ড ইস্যুর বিস্তারিত প্রক্রিয়া খুব শিগ্রই জানানো হবে।” এর আগে সাংবাদিকদের জন্য কার্ড ও গাড়ির স্টিকার অনলাইনে আবেদন করার আহ্বান জানিয়েছিল নির্বাচন কমিশন। তবে অনলাইনে আবেদন প্রক্রিয়া অনেকের কাছে ব্যবহারবান্ধব না হওয়ায় এই সমস্যা তৈরি হয়।
সাংবাদিক নেতারা আগামী রবিবারের মধ্যে জটিলতা সমাধান করার জন্য ইসিকে আলটিমেটাম দেন। এর পরই কমিশন অনলাইনে আবেদন ব্যবস্থার পরিবর্তে সরাসরি ম্যানুয়াল পদ্ধতিতে কার্ড ইস্যুর সিদ্ধান্ত নেয়।
এই বাংলা/এমএস
টপিক

