তারেক জিয়ার হাতকে শক্তিশালী করতে ধানের শীষে ভোট দিন: হাবিবুর রহমান হাবিব

0
136
ঈশ্বরদী পৌর এলাকায় ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান হাবিবের প্রচারণা শুরু / ছবি - এই বাংলা

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :

ঈশ্বরদী উপজেলায় ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী হাবিবুর রহমান হাবিব আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দিনব্যাপী তিনি পৌর এলাকায় ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন এবং ধানের শীষ সম্বলিত লিফলেট বিতরণ করেন।

প্রচার কার্যক্রমের শুরুতে পিয়ারাখালি এলাকায় সংক্ষিপ্ত বক্তব্যে হাবিব বলেন, আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে দেশের স্বার্থে বিজয় নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, বিএনপি একটি বৃহৎ সংগঠন এবং দলকে শক্তিশালী করতে ব্যক্তিগত মতবিরোধ বা দ্বিধা দূরে রেখে একত্রিতভাবে ভোট দিতে হবে। হাবিব আরও উল্লেখ করেন, দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময়ে জনগণ ধানের শীষে ভোট দিতে পারেনি, কিন্তু এবার শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগের সুযোগ রয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

তিনি আশা প্রকাশ করেন, যারা এখনও ধানের শীষের বাইরে আছেন, তারা নির্বাচনের আগ পর্যন্ত প্রচারণায় যুক্ত হবেন। হাবিবুর রহমান হাবিব বলেন, “সারা দেশে ধানের শীষের প্রতি বিশাল সমর্থন রয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি ভোট দিয়ে এই আসন পুনরুদ্ধার করুন এবং দলের চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিন।”

প্রচারণার সময় ঈশ্বরদী পৌরসভার বারবার নির্বাচিত পৌর মেয়র ও সাবেক পৌর বিএনপি সভাপতি মোখলেসুর রহমান বাবলু সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য আহসান হাবিব, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন ডাবলু, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মাহবুবুর রহমান পলাশ, সরকারি কলেজের সাবেক ভিপি রেজাউল করিম শাহীন, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক সমর্থক।

প্রার্থীর সঙ্গে নির্বাচনী এলাকায় আরও উপস্থিত ছিলেন যুবদল, ছাত্রদল, শ্রমিক দল ও স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতাকর্মী ও সদস্যরা।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here