ঝালকাঠি প্রতিনিধি :
কাঁঠালিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভা বুধবার (২৮ জানুয়ারি) উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
উপজেলা নির্বাহী অফিসার মো. মকবুল হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন থানার এসআই মো. সোহেল রানা, বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক মৃধা, আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবদুল হালিম, উপজেলা গ্রাম আদালত কর্মকর্তা মো. ওমর ফারুক, সাবেক প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, ইউপি প্যানেল চেয়ারম্যানরা মো. জাকির হোসেন হাওলাদার, মো. নকিরুল ইসলাম ও মো. সোহেল।
একই দিনে সকাল সাড়ে বারটায় উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভাও অনুষ্ঠিত হয়।
এই বাংলা/এমএস
টপিক

