ফরিদপুরের সদরপুর উপজেলার আমিরাবাদ ফজলুল হক পাইলট ইনস্টিটিউটে এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করা শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনা ও ভবিষ্যৎ গঠনে অভিভাবকদের দায়িত্ব ও ভূমিকা নিয়ে আলোচনা করেন অতিথিরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুত জামান (বদু)। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্যসচিব তরিকুল ইসলাম (কবির মোল্লা), বিশিষ্ট সমাজসেবক ও স্পেন প্রবাসী মো. সরোয়ার হোসাইন এবং আজহারুল ইসলাম (বাদশা)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমিরাবাদ ফজলুল হক পাইলট ইনস্টিটিউটের সভাপতি অ্যাডভোকেট মো. তুহিন মৃধা। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজেদা সুলতানা।
বক্তারা কৃতী শিক্ষার্থীদের সাফল্যের জন্য অভিনন্দন জানান। একই সঙ্গে ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য তাদের মনোযোগী হয়ে পড়াশোনা করার পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে নিজেদের যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, সংবর্ধিত শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন বিশিষ্ট সমাজসেবক ও স্পেন প্রবাসী মো. সরোয়ার হোসাইন। তিনি ভবিষ্যতেও বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের আজীবন সম্মাননা দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এই বাংলা/এমএস